৫ মে ২০২৬

ভারতে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
ভারতে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেলে জয়রামনগর স্টেশনের কাছের এই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আরও অনেকে।

 

সংঘর্ষের পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখছে।

 

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় ওভারহেড বৈদ্যুতিক তার এবং সিগন্যালিং সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগন্যালিং ত্রুটি বা মানবিক ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

 

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা যায়, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপর।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি