ভারতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিলেন যুবক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। পরে তাকে রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা এখনও স্পষ্ট নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশ। পরে সেখানে উপস্থিত হন ফরেন্সিক দল। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কেন ওই যুবক গায়ে আগুন দিলেন, সে বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। পুলিশের ধারণা, ওই যুবকের নাম জিতেন্দ্র, তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দেন ওই যুবক। পর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায় তাকে। যুবকের শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে, তার অবস্থাও সঙ্কটজনক। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে পেট্রোল উদ্ধার করেছে।
এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, ‘‘যুবকের নাম খুব সম্ভবত জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পুলিশকর্মীরাই আগুন নিভিয়ে যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হতে পারে ব্যক্তিগত কারণে এই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক।’’
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি