ভারতে রাসুল পাক সাঃ কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ভারতে রাসুল পাক সাঃ ও ইসলামকে সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা ওলামা ও ইমাম পরিষদের আয়োজনে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মহ্রেশপুর সরকারী কলেজ স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এতে মহেশপুর কওমি মাদ্রাসার সহসভাপতি নাজির আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম ও ওলামা পরিষদ মহেশপুর শাখার সেক্রেটারি সরোয়ার হোসেন বক্তব্য রাখেন। সমাবেশ থেকে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের মুসলমানদের কলিজার টুকরো রাসুল পাক সাঃ এঁর কোন অপমান আমরা বরদাস্ত করবো না। বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে ভারতীয় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুসল্লিরা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি