৫ মে ২০২৬

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। প্রতিদিন মানুষ বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষ উদ্বেগের মধ্যে পড়েছে। এদিকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বৃহস্পতিবার নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বর্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার খবর পেয়ে বিজিবি সমেলমানপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি