৪ মে ২০২৬

ভারতে মেট্রোরেলের পিলার ভেঙে পড়ল গাড়ির ওপর, নিহত একজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
ভারতে মেট্রোরেলের পিলার ভেঙে পড়ল গাড়ির ওপর, নিহত একজন

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের মুম্বাইয়ের চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়েছেন মেট্রোরেলের একটি নির্মাণাধীন পিলার।  নগরীর মুলুন্ড এলাকায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পিলারের ভারী কংক্রিটের অংশ হঠাৎ খসে নিচের ব্যস্ত রাস্তার ওপর পড়ে। এতে একজন নিহত এবং আরো তিন জন গুরুতর আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিলারটি ভেঙে দুটি গাড়ির ওপর পড়ে। এর মধ্যে কংক্রিটের ওজনের নিচে চাপা পড়ে পিষ্ট হয় একটি অটোরিকশা।  অপর গাড়িটি প্রাইভেট কার। তবে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রীর প্রাণ যায়নি। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রাণহানি এড়াতে দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং ভেতর থেকে রক্তাক্ত যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি বেরোনোর জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন এবং তাকে স্থানীয়রা সাহায্য করছেন। অটোরিকশাটির পাশেই থাকা একটি ব্যক্তিগত গাড়ির সামনের অংশটিও ওপর থেকে পড়া সিমেন্টের স্তূপের আঘাতে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

মুম্বাই মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মুলুন্ড ফায়ার স্টেশনের কাছে মেট্রো লাইনের নির্মাণাধীন ১৯ নম্বর পিলারের একটি অংশ হঠাৎ নিচের রাস্তায় খসে পড়ে। মুম্বাইয়ের মেট্রোপলিটন পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালানন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে চিকিৎসকদের মতে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নির্মাণাধীন পিলারের সুরক্ষা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর ওই এলাকায় মেট্রো প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।  উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থল সুরক্ষিত করার চেষ্টা করেন, যেন পুনরায় এমন কোনো পাথর বা সিমেন্টের স্তূপ খসে না পড়ে। এই ঘটনার পর মুম্বাইয়ের ব্যস্ততম সড়কগুলোতে মেট্রোরেল নির্মাণের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে নিরাপত্তা বেষ্টনী ছাড়া এমন কাজ নির্মাণ কর্তৃপক্ষের চরম অবহেলার পরিচয় দেয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি