ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেডিতে একটি রাসায়নিক কারখানায় পারমাণবিক চুল্লি বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি সেখানে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৩ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই ভবনটিতে প্রায় ৫০ জন মানুষ ছিলেন। স্থানীয় মিডিয়া বলছে, ভবনটির আরেকটি চুল্লিও বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষও আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া শুরু করেছেন।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। একটি ছবিতে ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় নিহত কয়েকজনের মৃতদেহ মাটিতে পড়ে ছিল। নিহতদের একজন কারখানার ম্যানেজার বলে ধারণা করা হচ্ছে। আহতদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি