৭ মে ২০২৬

ভারতে ফের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভারতে ফের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত ৭
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশিতে যাচ্ছিল। আর্য এভিয়েশনের এই হেলিকপ্টারটি যাত্রা শুরুর ১০ মিনিটের মাথায় গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। এরইমধ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) এর দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটিতে সাতজন আরোহীর মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক, একজন শিশু, একজন পাইলট ছিলেন। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি