৮ মে ২০২৬

ভারতে বিটিভি’র সম্প্রচার শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতে বিটিভি’র সম্প্রচার শুরু

বাংলাপ্রেস ডেস্ক: ভারতে ডিস ফ্রি আর্ট টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্লাটফর্ম-ডিডি’র মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন বিটিভি’র অনুষ্ঠান সম্প্রচার চালু করেছে। আজ সকাল থেকে এই সম্প্রচার শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রী পরিষদ সভায় এবিষয়ে জানানো হয়েছে। সভা শেষে এক প্রেস ব্রিফিং এ মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা জানান।

তিনি বলেন, “ভারত তাদের জাতীয় টেলিভিশন ‘দূরদর্শনের মাধ্যমে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার চালু করবে মর্মে দু’দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬-৭ জুনে ভারত সফরকালে এই চুক্তি স্বাক্ষর করেন।”

ভারতের ডিস ফ্রি আর্ট টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্লাটফর্ম-ডিডি’র মাধ্যমে স্থানীয় সময় আজ সকাল ৯টা থেকে বিটিভি’র অনুষ্ঠান সম্প্রচার চালু হয়।

এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নগরীর রামপুরার বিটিভি’র অডিটোরিয়ামে আজ বিকেল ৩টায় এই অনুষ্ঠান সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি