
বাংলাপ্রেস ডেস্কঃ ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি তরুণী ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুই নারীসহ ৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ। নির্যাতনের ভাইরাল হওয়া ভিডিও ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে ছড়িয়েছে। তাই আটকদের সম্পর্কে খোঁজ-খবর শুরু করেছে আসামের রাজ্য পুলিশ।
তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যৌন নির্যাতনের ঘটনায়, ঢাকার হাতিরঝিলে মানবপাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত রাতে মামলা হয়েছে। ভারতীয় গণামধ্যম জানায়, ৬ দিন আগে ব্যাঙ্গালুরুতে এই নির্যাতনের ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ জানান, সাইবার প্যাট্রোলিংয়ের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তাদের নজরে আসে। নির্যাতনের শিকার তরুণী ঢাকার মগবাজারে থাকতেন। নির্যাতনকারীদের একজন রিফাতুল ইসলাম হৃদয়ের বাসাও একই এলাকায়।
বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]