ভারতে আটক ৫ বাংলাদেশি, নিজেদের আ. লীগ কর্মী ও পুলিশ সদস্য দাবি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস এলাকায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। গত শনি ও রবিবার তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের তিনজন নিজেকে আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করেছেন।
এদের মধ্যে চারজনকে সেখানকার জনসাধারণ ও পুলিশ ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।হাতে আসা ভিডিওতে দেখা গেছে, হিন্দিতে জিজ্ঞাসবাদের সময় একজনকে বলতে শোনা গেছে, ‘আমরা শেখ হাসিনার দল করতাম। অবৈধ সরকার এদেশে চলে এসেছে। তখন ওই আমাদের রাস্তা দেখিয়ে এদেশে নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশে আমাদের নিরাপত্তা...’ এর পরের অংশে অনেক মানুষের কথার কারণে আর কিছুই স্পষ্ট শোনা যায়নি।ভারতীয় বিএসএফ এবং মেঘালয় পুলিশের যৌথ অভিযানে ধরা পড়া চার বাংলাদেশির ভিডিও প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে দক্ষিণ পশ্চিম খাসি হিলে এক যুবককের ওপর হামলার ঘটনায় আটক চার বাংলাদেশি নাগরিককে হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি ভিডিও চিত্রে দেখা গেছে, তিনজনের হাত বাধা। সবার হাফ প্যান্ট পরনে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি