১১ আগস্ট ২০২৬

ভারতে আসছে ১০ ও ২০ টাকার পলিমার নোট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম
ভারতে আসছে ১০ ও ২০ টাকার পলিমার নোট

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতে ছেঁড়া-ফাটা মলিন কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে। ১০ ও ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট বাজারে ছাড়তে চলেছে দেশটি।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদে ১০০ কোটি পলিমার ব্যাংক নোট চালুর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। 

সরকার জানিয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে ১০০ কোটি করে ১০ এবং ২০ টাকা মূল্যের পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই নোট বাজারে ছাড়া হবে।

পরীক্ষা সফল হলে নিয়মিতভাবে তা বাজারে ছাড়া হবে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে সম্প্রতি দফায় দফায় আলোচনা করে রিজার্ভ ব্যাংকের বোর্ড। এর পরই প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। মঙ্গলবার সংসদে সেই প্রস্তাবে অনুমোদন দেয় সরকার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘সরকারের তরফে রিজার্ভ ব্যাংকের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বর্তমান কাগজের নোটের পাশাপাশি চালু থাকবে পলিমার নোট।’

তবে অর্থমন্ত্রী এটাও বলেন, ‘রিজার্ভ ব্যাংক জানিয়েছে পুরো প্রক্রিয়াটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে এখনই এই নোট তৈরির খরচের বিষয়টি নির্ধারণ করা কঠিন।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি