ভারত যেতে পারলেন না বিএনপি নেতা নিপুন রায়
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: মামলা থাকায় ভারত যেতে পারলেন না বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে। বৃহস্পতিবার তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
তবে তার পরিবারের অন্য সদস্যরা যেতে পেরেছেন।
নিপুন রায় তাকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর একটায় নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল।
কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেয়া হয়নি।
পরে স্বামী ও মেয়ে চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুন রায়।
এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ এবং বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।
এর আগে ৯ই মার্চ গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেয়া হয়নি।
তার দু’দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি