ভারত থেকে ২৪শ’ ৫০ মেট্রিক টন চাল আমদানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে দেশে পৌঁছেছে ভারত থেকে আমদানি করা ২৪শ’ ৫০ মেট্রিক টন চাল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে রেলপথে ভারতের গেঁদে বন্দর দিয়ে ৪২ ওয়াগনে এ চাল দর্শনা বন্দর ইয়ার্ডে পৌঁছে।
এ সময় ভারতের রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।
তিনি জানান, ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতি টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাক যোগে আমদানিকারক চাল পরিবহন করবেন।
উল্লেখ্য, ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। দর্শনা বন্দর দিয়ে আজ এ চালের প্রথম চালান দেশে আসলো।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি