ভারত-শ্রীলঙ্কা সিরিজের আগে কোচের করুণ মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের ঠিক আগ মুহূর্তে লংকান কোচ সুমিত ফের্নান্ডোর মৃত্যু হয়েছে।
জানা যায়, কলম্বোর এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৬২ বছর বয়সি সুমিত। ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি।
শ্রীলংকার ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক কুশল মেন্ডিসকে ‘আবিষ্কার’ করেছিলেন এই সুমিতই। তার কোচিংয়ে ক্রিকেট শুরু হয় কুশল মেন্ডিসের। সেই বিখ্যাত কোচের এহেন পরিণতি কেন? জানা গিয়েছে, ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব নামে কলম্বোর একটি ক্রিকেট কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সুমিত। সেখানে কিউরেটর হিসাবে কাজ করতেন। কোচিংও করাতেন খুদে ক্রিকেটারদের। গত ৮ আগস্ট ওই কোচিং সেন্টারেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
সমস্যার সূত্রপাত পানি খাওয়া নিয়ে। ট্রেনিং চলাকালীন কয়েকজন তরুণ ক্রিকেটার পানি খেতে যান। গিয়ে দেখেন কলে পানি নেই। সেটা জানালে কোচিং সেন্টারের কর্মীরা শুনতে চাননি। সেই নিয়েই দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। ক্রিকেটারদের সঙ্গে কর্মচারীদের হাতাহাতিও বেঁধে যায়। পরিস্থিতি শান্ত করতে যান সুমিত। কিন্তু তাকেও মারধর করা হয়। ১৭ বছর বয়সি এক ক্রিকেটারের আঘাতে গুরুতর আহত হন সুমিত। সঙ্গে সঙ্গে তাকে কলম্বোর এক হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
সুমিতের মৃত্যুর আগেই ১৭ বছর বয়সি ওই ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। মারধরের অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। এবার সম্ভব খুনের ধারাও যোগ হবে। কলম্বোর আদালত আপাতত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তবে অভিযুক্ত যেহেতু নাবালক তাই তাকে রাখা হচ্ছে চাইল্ড প্রোবেশন কাস্টডিতে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি