৬ মে ২০২৬

ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
  বাংলাপ্রেস ডেস্ক: সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই সংঘাতের অবসান ঘটে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পেছনে তাঁর দেশের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজকালে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান। ট্রাম্প বলেন, গত এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির হলে ওই পরিস্থিতি শান্ত হয়। তবে ভারত নাকি পাকিস্তান, কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তা উল্লেখ করেননি ট্রাম্প। ভারত-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প বলেন, ‘প্রকৃতপক্ষে বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চার বা পাঁচটা। তবে আমার মনে হয়, পাঁচটা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।’ পাকিস্তান দাবি করেছে, তারা সংঘাতের সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ভারতের শীর্ষ জেনারেল মে মাসের শেষের দিকে বলেছিলেন, প্রথম দিন বিমানবাহিনীর ক্ষয়ক্ষতির মুখে ভারত কৌশল পরিবর্তন করে এবং তিন দিন পর যুদ্ধবিরতির আগে তাঁরা ভালো অবস্থানে দাঁড়াতে পেরেছিলেন। ভারতের দাবি, তারা পাকিস্তানের ‘কয়েকটি যুদ্ধবিমান’ ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ বিমানঘাঁটিগুলোতে হামলার কথা স্বীকার করলেও কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে। ১০ মে ওয়াশিংটন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প কৃতিত্ব দাবি করেন। তবে ট্রাম্পের এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে ভারত বলেছে, এ যুদ্ধবিরতি ট্রাম্পের হস্তক্ষেপে হয়নি। মার্কিন বাণিজ্য আলোচনা বন্ধের হুমকিও তাদের অবস্থান বদলায়নি। ভারতের অবস্থান হলো নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে যে সমস্যাই থাকুক, অবশ্যই দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে হবে, বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ এখানে নেই। এদিকে এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যদিও পাকিস্তান যুক্তরাষ্ট্রের এক সময়কার মিত্র। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হন। এর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা পরে সংঘাতে রূপ নেয়। এটাই ছিল পারমাণবিক অস্ত্রধারী এশীয় দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক দশক ধরে চলা বৈরিতার সর্বশেষ উত্তেজনাকর অধ্যায়। নয়াদিল্লি কাশ্মীরে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে পাকিস্তান দায় অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। আর ওয়াশিংটন এ হামলার নিন্দা জানালেও ইসলামাবাদকে সরাসরি দায়ী করেনি। নয়াদিল্লির ভাষ্য, ৭ মে ভারতীয় যুদ্ধবিমান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে বোমাবর্ষণ করে। এরপর যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের মাধ্যমে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এতে ডজনের বেশি মানুষ নিহত হন। এরপর যুদ্ধবিরতি কার্যকর হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি