২১ জুন ২০২৬

ভারত ফাইনালে থাকুক বা না থাকুক, গুরুত্ব নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
ভারত ফাইনালে থাকুক বা না থাকুক, গুরুত্ব নেই

বাংলাপ্রেস ডেস্ক:   টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই শেষ। আজ শনিবার থেকে শুরু হয়েছে সুপার এইটের লড়াই। সুপার এইটে দুর্দান্ত লড়াইয়ে সেরা ৪ দল খেলবে সেমিফাইনালে।

সেমিফাইনালের সম্ভাব্য তালিকায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে রাখলেও ভারতকে সেই তালিকায় রাখছেন না পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির। 

টিভি শো হারনা মানা হ্যায়-তে আমির বলেন, ‘এটা আমার মতামত। বলছি না যে ভারত খারাপ দল। তাদের ব্যাটিং যেভাবে পারফর্ম করেছে এবং গোটা দল যেভাবে নিজেদের মেলে ধরেছে, সেসবের ওপর ভিত্তি করে এটা(সেমিফাইনালে না দেখা) শুধু আমার বিশ্লেষণ। আমার মতে, এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আরো ভালো দল। এজন্যই আমি ভারতকে সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নেইনি।’

আমির আরও বলেন, ‘আমার মতামত পছন্দ করবেন নাকি করবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কি আমাকে বলতে জোর করবেন যে ভারত ফাইনালে খেলবে? তারা ফাইনালে খেলুক বা না খেলুক, আমার তাতে কী! আমার শুধু মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলছে।’

নিজের ভবিষ্যতবাণী ভুল প্রমাণ হলেও তাতে কিছু যায়-আসে না আমিরের। এ নিয়ে তিনি বলেন, ‘হলেই কী! ভারত যদি ফাইনালে খেলে তো ভালো… আমার কী!’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি