৪ মে ২০২৬

ভারত-বাংলাদেশ স্থলপথ দুই সপ্তাহ বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারত-বাংলাদেশ স্থলপথ দুই সপ্তাহ বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের সঙ্গে স্থলপথে সোমবার থেকে যাত্রী চলাচল ১৪ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতে ব্যাপকভাবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার (২৫ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যাত্রী চলাচল আপাতত বন্ধ রাখছি। তবে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য অব্যাহত থাকবে। সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত ১৪ এপ্রিল থেকেই ভারতের সঙ্গে আকাশ পথে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। ভারতে গত কয়েক দিনে মহামারি পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় এবং সেখানে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন প্রবেশ ও ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের অনুরোধ ছিল বাংলাদেশি বিশেষজ্ঞদের। গত মঙ্গলবার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাতেও ভারতে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছিল। ভারতে করোনাভাইরাস সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তার পেছনে কোভিড-১৯’র নতুন ধরন ‘ডাবল মিউট্যান্ট’ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে দেশটি ইতোমধ্যে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দেশে পরিণত হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি