আইসিই’র অনুরোধ উপেক্ষা
ভার্জিনিয়ায় মুক্তি পাওয়ার পরই হত্যাকাণ্ড চালিয়েছে এক অবৈধ অভিবাসী
ইমা এলিস: ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে একাধিক পূর্ববর্তী অভিযোগ থাকা সত্ত্বেও এক অবৈধ অভিবাসীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। যদিও মার্কিন অভিবাসন এবং শুল্ক প্রয়োগ (আইসিই) তার আটক চেয়েছিল। পরে ওই ব্যক্তি বুধবার এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয় এমনটাই জানিয়েছে ডেইলি কলার নিউজ ফাউন্ডেশনকে আইসিই।
আইসিই’র এক মুখপাত্র জানান, এল সালভাদরের নাগরিক মারভিন মোরালেস–অর্তেজ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, রেস্টনের এক বাসিন্দাকে গুলি করে হত্যার আগে তিনি জেলে ছিলেন। আদালতের নথি বলছে, আইসিই’র ডিটেইনার অনুরোধ উপেক্ষা করার পাশাপাশি কাউন্টি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে আনা ‘আহতকারী হামলা’, ‘অস্ত্র দেখানো বা তাক করা’, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা’ এবং ‘অশান্ত আচরণ’-এর অভিযোগগুলোও প্রত্যাহার করে।
আইসিই মুখপাত্র বলেন, আইসিই’র সঙ্গে কাজ না করে এবং এই অপরাধী বিদেশিকে নিরাপদে আইসিই’র হেফাজতে না দিয়ে ভার্জিনিয়ার রাস্তায় ছেড়ে দিয়ে ফেয়ারফ্যাক্স কাউন্টি ভুক্তভোগীর প্রতি ব্যর্থতা দেখিয়েছে। যদি তারা আমাদের দেশের আইন মানতে সহযোগিতা করত, তবে এই ট্র্যাজেডি নাও ঘটতে পারত।
কাউন্টির এক মুখপাত্র মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। আদালতের নথিতে মোরালেস–অর্তেজের বর্তমান মামলায় কোনো ডিফেন্স আইনজীবীর নাম নেই। নথি অনুযায়ী, তিনি দ্বিতীয় ডিগ্রির হত্যার অভিযোগে বর্তমানে হেফাজতে রয়েছেন।
এবিসি ৭–এর প্রতিবেদনে ফেয়ারফ্যাক্স কাউন্টির কমনওয়েলথ অ্যাটর্নির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ২০২১ সালেও মোরালেস–অর্তেজের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল, তবে পরে অন্য কাউকে দায়ী করা হলে সেই অভিযোগ প্রত্যাহার হয়। নথি বলছে, ২০২৪ সালের জুনে চুরির মামলায় আদালতে হাজির না হওয়ায় ফেয়ারফ্যাক্স কাউন্টিতে তার একমাত্র দণ্ড হয়েছিল—তাও জেল নয়, ৩০০ ডলার জরিমানা; যা তিনি পুরোপুরি পরিশোধও করেননি।
মঙ্গলবার জেল থেকে মুক্তির পর স্থানীয় কমিউনিটি সার্ভিসেস বোর্ড (সিএসবি) মোরালেস–অর্তেজের বিরুদ্ধে জরুরি হেফাজতের আদেশ জারি করে এবং পুলিশ তাকে খুঁজতে শুরু করে এমন তথ্য দিয়েছে ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ বিভাগ। এ ধরনের আদেশ সাধারণত তখনই দেওয়া হয়, যখন কর্মকর্তারা মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তির মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা আছে এবং তিনি নিজে বা অন্যদের জন্য ঝুঁকি।
আট ঘণ্টা মেয়াদের ওই আদেশের মধ্যে পুলিশ তার তালিকাভুক্ত বাসায় তাকে খুঁজে পায়নি। পরদিন বুধবার বিকেলে রেস্টনে এক গুলির ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে পুলিশ তাকে নিজ বাড়িতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করে এমনটাই জানিয়েছে ফক্স ৫ ডিসি।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি