ভার্জিনিয়ায় আইনভঙ্গ করে বিশ্ববিদ্যালয় উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য গভর্ণর রাল্ফ নর্থহামের জারিকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্বাহী আদেশ উপেক্ষা করে গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশি মালিকানাধীন একটি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ভার্জিনিয়ার স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্বাহী আদেশে সামাজিক জমায়েত বা সমাবেশে অনুমোদিত সর্বাধিক সংখ্যক ব্যক্তির সংখ্যা ঘরের ভেতরে ১০ জন এবং বাইরে ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির এ আইনের তোয়াক্কা না করে অর্ধশতাধিক লোক সমাগম ঘটিয়ে বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন।
ভার্জিনিয়া অঙ্গরাজ্য গভর্ণর রাল্ফ নর্থহাম করোনা ভাইরাসের বিস্তারকে প্রশমিত করার সাথে সাথে জনস্বাস্থ্য বিধিনিষেধকে নিরাপদে এবং ধীরে ধীরে কমিয়ে আনার জন্য 'ফরওয়ার্ড ভার্জিনিয়া' নির্বাহী আদেশ ৭২ জারি করেছিলেন।
নির্বাহী আদেশ ৭২-এর ধারা আই, উপধারা বি এবং অনুচ্ছেদ ১ অনুসারে বলা হয়েছে সামাজিক জমায়েত বা সমাবেশে অনুমোদিত সর্বাধিক সংখ্যক ব্যক্তির সংখ্যা ঘরের ভেতরে ১০ জন এবং বাইরে ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। অন্য আরেকটি ধারায় বলে হয়েছে বাড়ির অভ্যন্তরে (নিজের বাড়িতে থাকা ব্যতীত) বাইরে বা জনসম্মুখে গেলেই পাঁচ বছরের উর্ধ বয়সীদের অবশ্যই সর্বদাই মুখ ও নাক ঢেকে মাস্ক ব্যবহার করতে হবে। আপনার সাথে বাস করেন না এমন অন্যান্য ব্যক্তিদের থেকে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে বলে হয় (অক্ষম ব্যক্তিদের প্রযোজ্য নয়)।কোনও ব্যক্তি ধর্মীয় আচারে অংশ নিতে মুখোশ বা মাস্ক সরিয়ে ফেলতে পারবেন।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এসব আইন অমান্য করে ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়টি উদ্বোধনের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। করোনা মহামারি কালীন সময়ে এমন একটি আয়োজন এবং এটি উদ্বোধন করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে আসায় প্রবাসীদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এছাড়াও বাংলাদেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদের জন্য প্রায় দুই কোটি টাকার বৃত্তিও ঘোষণা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্দেশ্য কি? কতজন ছাত্রকে কি পরিমাণ অর্থ বৃত্তি হিসেবে দেওয়া হবে তা পরিস্কার করে জানাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলা প্রেস ইমেইল বার্তায় এ ব্যাপারে ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কিন্তু কোন সদুত্তর দেননি সংশ্লিষ্টরা।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে এসে করোনার কারণে স্বাস্থ্যবিধি মানতে মার্কিন জন প্রতিনিধিদের সাথে সরাসরি দেখা করার সুযোগ না পেলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে তিনি শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ‘ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে অনেক মানুষের সমাগম ঘটে।
ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি উদ্বোধনী অনুষ্ঠানে মাস্ক পরেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও সিইও আবুবকর হানিপসহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এ নিয়ে তীব্র সমালোচনা করেন প্রবাসীরা।
বোস্টন প্রবাসী জয়নাল এ মাহমুদ ফেসবুকে লিখেছেন ভার্জিনিয়ার আইনপ্রয়োগকারী সংস্থা কোথায়? এদেরকে স্পটে জরিমানা করে জেলে নেওয়া উচিত। আটলান্টা প্রবাসী সাংবাদিক সিকদার মনজিলুর রহমান বলেন, মাস্ক পরলে তো চেহারা দেখা যাবে না। নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক সোলায়মান আলী বলেন, আজব মালিকের আজব কান্ড, বোস্টন প্রবাসী বিএনপি নেতা সৈয়দ বদরে আলম বলেন, জয় হাসিনার মালিকানাধীন, নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী কাজী হোসেন বলেন, শুভ লক্ষণ তবে খুশি হতে পারলাম না, বাংলাদেশের বাতাস যদি আমেরিকায় আসে তাহলে এখানকার অন লাইন ডিগ্রির চেয়েও কম মুল্যায়িত হবে, এবং ইউনিভার্সিটির অনার্স গ্রেডুয়েটের আগে বা পরে জব নিশ্চিত হবে বলে আমার সন্দেহ, ফ্রেশম্যান টু মাস্টারস ডিগ্রি পর্যন্ত নিতে সরকারি এইড ব্যবহার করে, তাড়াতাড়ি কাড়িকাড়ি ডলারের মালিক হবে, সেদিক দিয়ে এক ধাপ এগুলো বাঙালি, নিউ ইয়র্ক প্রবাসী জাকির হাওলাদার বলেন, আমার তো মনে হয় কাহিনী মাত্র শুরু। কেঁচো খুড়তে যদি সাপ বের হয় কতৃপক্ষ কিন্তু দায়ী নহে। আমি অনেকটা নিশ্চিত এটা পরচুলা পরদেশী মন্ত্রীর অবৈধ আয়ের একটা অবৈধ বিনিয়োগ! এই চুক্তি স্বাক্ষরের জন্যই সে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করার নাম নিয়ে আমেরিকা এসেছিল। যখন তার চাকরি থাকবে না, দেখবেন সে এই বিদ্যালয়ের প্রধান শিজ্ক্ষক হিসাবে আবির্ভুত হবে! আসলে এটা হানিপের মাধ্যমে পরচুলার একটি অবৈধ বিনিয়োগ। চিল্ল্যাইয়া কন কথা ঠিক কিনা?নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক ফরিদ আলম বলেন, ইউএস পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের কথা বলে ’পরচুলা’ এদের কাছ থেকে ’কিছু’ নিয়ে বেড়াতে এসে উদ্বোধন করে গেলো। কিছু করোনার ভাইরাস দিয়ে গেলো, কিছু নিয়ে গেলো।
বিশ্বস্ত একটি সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের এবারের যুক্তরাষ্ট্র সফরের মূল কারণই ছিল উক্ত ইউনিভার্সিটি’র উদ্বোধন করা। যা সফরের আগে তিনি এবংইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গোপন রেখেছিলেন।
এর আগেও যুক্তরাষ্ট্র সফরে এসেও একই কায়দায় একই মালিকের আরেকটি প্রতিষ্ঠান উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। একই সময়ে তিনি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি বাড়ির (বেসমেন্ট) গিয়ে ভারতীয় মালিকানাধীন বাংলা চ্যানেল নামে একটি টিভি চ্যানেলও উদ্বোধন করেন। এ চ্যানেলটি উদ্বোধনের জন্য ওই সময়ে নিউ ইয়র্কস্থ ভারতীয় কনসাল জেনারেলকে নিমন্ত্রণ দেওয়া হলেও কেউ আসেননি, কিন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বেসমেন্টে গিয়েই তা উদ্বোধন করেন। যা ওই সময়ে প্রবাসীদের কাছে বেশ আলোচনার বিষয়বস্ত হয়েছিল।
জানা গেছে, এসব প্রতিষ্ঠান উদ্বোধনের পেছেন নিউ ইয়র্কে মোমেন ফ্যান ক্লাবসহ একটি মিডিয়া দালাল চক্র কাজ করছেন। তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব প্রতিষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী দিয়ে উদ্বোধনের জন্য সহায়তা করেন। এই দালাল চক্রটিই এক সময় জাতিসংঘের তৎকালীন স্থায়ী প্রতিনিধি ড.এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রীর কাছে তৈলাক্ত সুপারিশ করেছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি