৫ মে ২০২৬

ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডস পেলেন ১৫ অভিনয় শিল্পী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডস পেলেন ১৫ অভিনয় শিল্পী
  ইমা এলিস: ভার্জিনিয়ায় দেশের ১৫ জন অভিনয় শিল্পী এবারে পেলেন ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডস। স্থানীয় সময় শনিবার (১ জুলাই) রাতে ভার্জিনিয়ার হার্ন্ডন হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস ২১তম আসরে নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম পুরুস্কারপ্রাপ্ত ১৪ জন অভিনয় শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষনা করেন। শো টাইম মিউজিকের স্বত্তায় এ অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন ভার্জিনিয়া ম্যারিল্যান্ডের চারটি সংগঠন: একাত্তর ফাউন্ডেশন, বাইটপো, বাংলাদেশী এমেরিকান ফাউন্ডেশন ও লাভ শেয়ার বিডি। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান অভিনয় শিল্পীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে নাম ঘোষনা করেন। এ বছর যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন - সেরা অভিনেতা(টিভি নাটক) মোশাররফ করিম, চঞ্চল চৌধরী(টিভি নাটক), আজীবন সন্মাননা অমিত হাসান(সিনেমা), সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধরী( টিভি নাটক), তাসনিয়া ফারিন(টিভি নাটক), সেরা টিভি পরিচালক এমএ কামাল রাজ, সেরা অভিনেত্রী পুজা চেরী( সিনেমা), সেরা অভিনেতা সাকিব খান(সিনেমা), ঢালিউড বিশেষ সন্মাননা সৈয়দ বাবু, ঢালিউড পাওয়ার সন্মাননা মিশা সওদাগর, রাইজিং স্টার জয় চৌধুরী, ক্রিটিক্স সম্মাননা জায়েদ খান(সিনেমা), জিয়াউল হক পলাশ(নাটক) এবং স্পেশাল অ্যাওয়ার্ড সাজু খাদেম। শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, ভার্জিনিয়ায় আমাদের ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডসের ২১তম আসর সর্বত্রই সফল হয়েছে। এবারের আসরের পেছনে যারা কাজ করেছেন তাদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। পুরষ্কার প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, ফায়াদ সোলাইমান, কবির পাটোয়ারী, পারভীণ পাটোয়ারী, সামছুদ্দীন মাহমুদ, স্যাম রিয়া, হাসান চৌধুরী, রিয়া হাসান, মলি জাহিদ, বিউটি জাকির, লাভলী দেওয়ান, ফারজানা এলাহী, শরীফ আহমেদ, মিসেস শরীফ আহমেদ, ডঃ ফয়সাল কাদের, লাবণী কাদের, মোহাম্মেদ কাদের, অনু আফরোজ, কাজী ইসলাম , শরীফ উদ্দিন, কাজী কলি, মিজানুর রহমান, মোহাম্মদ আলমগীর, শিরীন আকতার, তানভীর হোসাইন, এমএ মতিন, লিটু চৌধরী, রউফ সরকার, মোহাম্মদ কাজল, লিনা কাজল, মজনু মিয়া, মাসুমা মেরিন, তারেকুর রহমান জনি, মাহিয়া মাহি, মোহাম্মদ হোসেন ও লাভলী হোসাইন। জমকালো আয়োজনে হাইজফুল হলভর্তি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয় পরিবেশন করে দর্শকদের মাঝ রাত পর্যন্ত মতিয়ে রাখেন নায়ক জাহিদ খান,নায়িকা পুজা চেরী, অন্যতম অভিনেতা মিশা সওদাগর, অমিত হাসান, মেহজাবিন চৌধরী, তাসনিয়া ফারিনম জয় চৌধুরী , কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ সহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজু খাদেম ও সৈয়দ বাবু। অনুষ্ঠান শেষ হয় বর্তমান প্রজন্মের ক্রেজ তাহসান খান এর সুরের মুর্চনা দিয়ে। অনুষ্ঠানটি আয়োজনে যারা সর্বোতভাবে সহযোগিতা করেছেন তারা হলেন, কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, সামছুদ্দীন মাহমুদ, স্যাম রিয়া, হাসান চৌধরী, মুনির হোসেন, সারোয়ার মিয়া, জাহিদ খান, জাকির হোসেন, ফজলে এলাহী, দেওয়ান বিপ্লব, হাবিবুল্লাহ ভুইয়া, তানভির হাসান, মাহিন সুজন, মামুন মোতালেব, ইলা শোয়েব,মোহাম্মদ মিরাজ, শোয়েব রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সফল করতে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন তারা হলেন: ওয়াশিংটন ইউনিভার্সি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, মিসমি গ্রুপ, রিয়েলটর নুরুল আজিম, হেলাল মিয়া, বাংলা ট্রাভেলস, শাহ গ্রুপ, ফাহাদ সোলাইমান, শাহীন চৌধুরী, ডাঃ সারোয়ার হাসান, টাইটেল স্পন্সর নাহিনুর রহমান, বিশিষ্ট লোন অফিসার শরীফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও গায়ক ডঃ ফয়সাল কাদের, বিশিষ্ট রিয়েলটর মোহাম্মেদ কাদের, বিশিষ্ট টেক্স কসসালটেন্ট ও হোম কেয়ার ব্যবসায়ী কাজী ইসলাম ও শরীফ উদ্দিন, এটর্ণী মোহাম্মদ আলমগীর, ডাটা এন্ড টেক এর সিইও শিরীন আকতার, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর হোসাইন, বিশিষ্ট লোন অফিসার এমএ মতিন, বিশিষ্ট রিয়েলটর লিটু চৌধরী, বিশিস্ট ফাইনান্স কনসালটেন্ট রউফ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাজল, বিশিস্ট ব্যবসায়ী মজনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী তারেকুর রহমান জনি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, এটর্ণী রাজু মহাজন, রিয়েলটর মুজিবল হক প্রমুখ। অনুষ্ঠানটি সফল ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান, একাত্তর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভীন পাটোয়ারী, বাইটপোর প্রেসিডেন্ট সামছুদ্দীন মাহমুদ, বাংলাদেশী এমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হাসান চৌধুরী, লাভ শেয়ার বিডির প্রেসিডেন্ট জাকির চৌধুরী। এর আগে গত ২৫ জুন নিউ ইয়র্কে দেশ ও প্রবাসের ১৭ জন সঙ্গীতশিল্পীকে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা’র মিলনায়তনে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস ২১তম আসরে নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম পুরুস্কারপ্রাপ্ত ১৭ জন শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষনা করেন। বাংলাদেশি শিল্পী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী ও কলাকুশলীরাও পেয়েছেন বেশ কয়েকটি পুরুস্কার। উক্ত অনুষ্ঠানে সেরা ব্যান্ড নগর বাউল জেমস, জনপ্রিয় ব্যান্ড চিরকুট, সেরা গায়ক তাহসান খান, প্রতিভাবান গায়ক প্রতিক হাসান, সেরা লোকগীতি শিল্পী সেলিম চৌধুরী ও রেশমি মির্জা, বিশেষ ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড মেহের আফরোজ শাওন, ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড উত্তর আমেরিকা প্রমি তাজ, মোঃ তরিকুল ইসলাম মিঠু, আফতাব জনি, মেহজাবিন মাহবুব খুশবু, আজীবন সম্মাননা দিলরুবা খান, ঢালিউড সঙ্গীত পরিচালক পুরস্কার জাকের খান মজলিশ, নাট্য পরিচালক সৈয়দ আর ইমন, নাট্য অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ইয়াং ট্যালেন্টেড ঢালিউড অ্যাওয়ার্ড ফাতিহা আয়াত এবং ইয়াং ট্যালেন্টেড ডালিউড অ্যাওয়ার্ড প্রিসিলা। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন এবারের নিউ ইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডস। তিনি বলেন, ভার্জিনিয়া প্রবাসী ব্যবসায়ী নেতা কবির পাটোয়ারী, ৭১ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ আমেরিকা ফাউন্ডেশনের সভাপতি হাসান চৌধুরী ও সাধারন সম্পাদক সারোয়ার মাহিসহ যারা ভার্জিনিয়ায় অনুষ্ঠিত আসর সফল করতে সহায়তা প্রদান করেছেন তারা হলেন- মিসমি গ্রুপ, রিয়েল্টর নুরুল আজিম, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, হেলাল মিয়া, বাংলা ট্রাভেলস, শাহ গ্রুপ, ফাহাদ সোলায়মান, শাহীন চৌধুরী, ডা. চৌধুরী সারওয়া্রুল হাসান, আইকন স্পন্সর কবীর পাটোয়ারি, টাইটেল স্পন্সর নাহিনুর রহমান ও টাইটেল স্পন্সর আবু বকর হানিফ। বিপি/এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি