২৬ জুন ২০২৬

ভাঙ্গায় আলোচিত সেই চামেলি শিকদারের বেতন-ভাতা বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভাঙ্গায় আলোচিত সেই চামেলি শিকদারের বেতন-ভাতা বন্ধ
ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী চামেলি শিকদারের বেতন-ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। কর্মস্থলে ছুটি না নিয়ে দিনের পর দিন অনুপস্থিত থাকার অভিযোগের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হলো। ভাঙ্গা উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা রবিন বিশ্বাস এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিবার কল্যাণ সহকারী চামেলি শিকদারের বিরুদ্ধে দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ পেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি নোটিশের জবাব দেননি। পরিবার কল্যাণ কর্মকর্তা রবিন বিশ্বাস আরও জানান, পরিবার কল্যাণ সহকারী চামেলী শিকদারের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে খবর প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহ থেকে তার বেতন-ভাতা প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরিবার কল্যাণ সহকারী চামেলি শিকদারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। আরও পড়ুন :  চামেলী শিকদার থাকেন ভারতে, বেতন নেন বাংলাদেশে চামেলি শিকদারের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পলি­বেড়া গ্রামে। তিনি ওই এলাকায় পরিবার কল্যাণ সহকারি হিসেবে নিযুক্ত আছেন। স¤প্রতি অভিযোগ ওঠে, গত প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে কর্মস্থলে উপস্থিত থাকেন না চামেলী শিকদার। বছরের বেশিরভাগ সময় তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় পরিবারসহ অবস্থান করেন। সেখানে তার বাড়ি রয়েছে। সন্তানেরাও সেখান থেকে পড়াশোনা করছে। তিনি কর্তৃপক্ষকে না জানিয়ে কিংবা ছুটি না নিয়েই ভারতে অবস্থান করে আসছেন। এ বিষয়ে গত ২ জুন 'বাংলাপ্রেস২৪ ডটকম' এ ‘চামেলী শিকদার থাকেন ভারতে, বেতন নেন বাংলাদেশে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। বিষয়টি সংবাদ মাধ্যমে জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগের তদন্তের ব্যবস্থা নেয়া হয় এবং চামেলী শিকদারকে কৈফিয়ত তলব করা হয়। এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিমউদ্দিন বাংলাপ্রেস২৪কে বলেন, চামেলী শিকদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়ার গেছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, চামেলী শিকদারের স্বামী সুশান্ত শিকদার কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সুশান্ত শিকদারও কর্মস্থলে ছুটি না নিয়েই দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন বলে জানান ওই স্কুলের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন। যদিও করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যা য়ের উপ-পরিচালক মাহবুব হোসেন বলেন, চামেলী শিকদারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও পড়ুন :  প্রকাশ্যে রাস্তায় থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এদিকে, কর্মস্থল থেকে ব্যবস্থা নেয়ার খবরের পর চামেলী শিকদার ভারত থেকে দেশে এসেছেন বলে খবর পাওয়া যায়। তবে তার বাড়িতে খোঁজ নিয়ে দেখা মেলেনি। এরপর তার সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। তবে রিং হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে জানতে অভিযুক্ত চামেলি শিকদারের স্বামী সুশান্ত শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়িতে যাওয়া হয়। সেখানেও না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি