৭ মে ২০২৬

ভাঙ্গায় ১০ বছরের শিশু ধর্ষণের শিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভাঙ্গায় ১০ বছরের শিশু ধর্ষণের শিকার

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের দক্ষিন আকনবাড়িয়া গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের হলেও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।

বর্তমানে শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি রাখা হয়েছে। অভিযোগে জানা গেছে, দক্ষিন আকনবাড়িয়া গ্রামের অটোচালক খন্দকার মনোয়ার হোসেনের ১০ বছর বয়সী শিশু কন্যা তামান্না গত বুধবার বিকেলে বাড়ীর পার্শ্ববর্তী রাস্তায় খেলা করছিল।

এ সময় একই এলাকার মুরাদ শিশু কন্যাকে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় বাড়ী ফিরে আসলে ঘটনাটি ধরা পড়ে। শিশুটির যৌনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরন হওয়ায় তাকে তাৎক্ষনিক সদরপুরের বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকেরা শিশু তামান্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) তে ভর্তি রয়েছে।

এ ঘটনায় শিশুটির পিতা খন্দকার মনোয়ার হোসেন বাদী হয়ে মুরাদকে আসামী করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করে। ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামী মুরাদকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি