ভাল থাকার উপায় খুঁজছেন নুসরাত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মা হতে চলেছেন নুসরাত জাহান। আর তাই নিজের মত করে সময় কাটাচ্ছেন নায়িকা। শুটিংও করছেন, ঘুরতেও যাচ্ছেন, ফিরে দেখছেন নিজের হারিয়ে যাওয়া দিন। নিজের কেরিয়ারের সেরা চরিত্র বেছে নিয়ে, অভিনয়ের দৃশ্য দিয়ে কোলাজ তৈরি করেছেন নুসরাতের ফ্যান ক্লাবের সদস্যরা।
সেই ভিডিয়ও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন নুসরাত । যেখানে তার চরিত্রগুলো একে অপরের থেকে কতটা আলাদা তারই উদাহরণ রয়েছে এই ভিডিয়োয়। 'ক্রিস ক্রস' এ একজন লড়াকু মেয়ের চরিত্রে ছিলেন তিনি, 'আমি যে কে তোমার' , 'অসুর', 'ডিকশনারি' সব ছবিতেই অন্যধারার চরিত্রে অভিনয় করেছেন নুসরত।
এরপরই শনিবার সক্কাল সক্কাল ইনস্টাগ্রাম স্টোরিতে পাউট করে একটি বুমেরাং পোস্ট করেন বসিরাহাটের সাংসদ অভিনেতা। গাড়িতে বসেই এই বুমেরাং তৈরি করেছেন তিনি। উইকেন্ডটাও যে জমিয়ে কাটবে তাঁর তা বলাই যায়। নীল রঙের পোশাক, পিঙ্ক বর্ডার। ম্যাচিং ডার্ক পিঙ্ক লিপস্টিক, কানে দুল, বেড়াতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত হবু মা। নিজেকে নানা ভাবে আনন্দে রাখছেন নুসরত, মা হতে আর যে দেরি নেই। তাই আনন্দ চেটেপুটে উপভোগ করছেন অভিনেতা , নিন্দুকেরা যাই বলুন, তাতে থোড়াই কেয়ার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি