৪ মে ২০২৬

ভাল নেই প্রিয়াঙ্কা, আপাতত গৃহবন্দি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভাল নেই প্রিয়াঙ্কা, আপাতত গৃহবন্দি

বিনোদন ডেস্ক: ভাল নেই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সদ্য বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’ এর শুটিংয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। বাঁ পায়ের হেয়ার লাইন ক্র্যাক নিয়ে আপাতত গৃহবন্দি। কী করে হল এ সব? ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, দৌড়নোর শট দিচ্ছিলেন নায়িকা। আর সে সময় পড়ে গেলেন। তারপরই এমন অবস্থা হল তার। আপাতত চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আছেন তিনি।

নায়িকা আরো বলেন, আমি তো এক জায়গায় বসে থাকতেই পারি না। অথচ ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। ওষুধও চলছে। ডিপ্রেসড লাগছে বাড়িতে থেকে। শুটিং চলছিল, সামনে শো ছিল। সব ক্যানসেল করতে হল। তবে সহজের সঙ্গে বেশি সময় কাটাতে পারছি। ওর নতুন স্কুল শুরু হয়েছে। ফলে ওকে সময় দিতে পারছি অনেকটা।

বিরসা পরিচালিত এই ছবিতে প্রথমে মিমি চক্রবর্তীর অভিনয় করার কথা ছিল। কিন্তু নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে তিনি নিজেই এ ছবি থেকে সরে দাঁড়ান। প্রিয়াঙ্কা ছাড়াও রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অঙ্কুশ, নুসরত ফারিয়া এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি