১০ মে ২০২৬

ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের
  বাংলাপ্রেস ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সেনাবাহিনী প্রধান গণমাধ্যমকে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দীর্ঘ ছয় সপ্তাহ পর সামনে এলো সেই পদত্যাগপত্র। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্রে দেখা গেছে, এটি গত ৫ আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। তবে আওয়ামী লীগ তাদের ফেসবুকের ভেরিফায়েড পেজে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে। দলটি বলছে, ‘দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এ রকম অপরিপক্ব এডিটেড কোনও পদত্যাগপত্র প্রকাশ, একটি দৈন্যতা মাত্র।’ আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলে লিখেছে, ‘কেন এই পদত্যাগপত্র ভুয়া?’ ১. তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ ২০২১ সালে শেষ! ২. লক্ষ করুন ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। ৩. পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিলো। ৪. শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। ৫। ৫ আগস্ট ছিল ২১ শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া ২০ শ্রাবণ! পোস্টে আরও লিখেছে, ‘দেশের মিডিয়াকে এ রকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা, সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন।’ ৫ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে যান শেখ হাসিনা। এখনও সেখানেই তিনি অবস্থান করছেন। সম্প্রতি একটি ফোনালাপ ফাঁস হয়। সামাজিক মাধ্যমে বলা হয়েছে, এটি শেখ হাসিনা ও তানভীর কায়সার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের এক নেতার কথোপকথন। সেখানে বলতে শোনা যায়, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি