৫ মে ২০২৬

ভাইরাল অশ্লীল ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভাইরাল অশ্লীল ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবিন

বিনোদন ডেস্ক : সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নাম দিয়ে একটি আপত্তিকর ভিডিও। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এ টেলিভিশন তারকা। তিনি দাবি করেছেন, ওই ভিডিওটি তার নয়। মিথ্যা ভিডিওতে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন মেহজাবিন তার ভক্তদের।

মেহজাবিনের নামে ছড়ানো ৩৪ সেকেন্ডের ওই ভিডিওটি একটি সেক্স টেপ। ভিডিওটি মূলত একটি পর্ন সাইটের। যেটা নিয়ে বিব্রত মেহজাবিন ও তার পরিবার। ফলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।

ইংরেজি ও বাংলা দুই ভাষাতে দেয়া স্ট্যাটাসে মেহজাবিন লিখেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে অনুরোধ, মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।

অভিনেত্রী তার স্ট্যাটাসে আরও লিখেন, ‘আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ জানিয়েছি। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি। ধন্যবাদ, মেহজাবিন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি