১ জুলাই ২০২৬

ভাইরাল ঘনিষ্ঠ ছবি, প্রেমের গুঞ্জন নাকি নতুন সিনেমার প্রচার?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
ভাইরাল ঘনিষ্ঠ ছবি, প্রেমের গুঞ্জন নাকি নতুন সিনেমার প্রচার?

রাঘব জুয়াল ও নীহারিকা। কোলাজ

বাংলাপ্রেস ডেস্ক:   অভিনেতা রাঘব জুয়াল ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী নীহারিকার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। দুজনের ঘনিষ্ঠ ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, তাঁরা কি প্রেম করছেন, নাকি এটি তাঁদের

নতুন সিনেমার প্রচারণার অংশ?

গত সোমবার ইনস্টাগ্রামে একই ধরনের কয়েকটি ছবি পোস্ট করেন রাঘব ও নীহারিকা। ছবিতে দেখা যায়, লাল সোয়েটশার্ট পরা নীহারিকাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন রাঘব। দুজনই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। পোস্টের ক্যাপশনে ছিল শুধু একটি লাল হৃদয় ও একটি তারার ইমোজি।এতেই শুরু হয় নেটিজেনদের কৌতূহল। অনেকেই মনে করছেন, দুজন হয়তো নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন। আবার অন্য একটি অংশের ধারণা, এটি তাঁদের আসন্ন চলচ্চিত্রের প্রচারণার কৌশল।

সহশিল্পীদের প্রতিক্রিয়া

এ পোস্টে মন্তব্য করেছেন বেশ কয়েকজন পরিচিত তারকা। রাফতার, শেহনাজ গিল থেকে শুরু করে অনেকেই মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘শুভকামনা’।  

ভক্তদের মন্তব্যও ছিল বেশ উৎসাহী। কেউ লিখেছেন, ‘তোমাদের একসঙ্গে দারুণ লাগছে।’ আবার কেউ বলেছেন, ‘আশা করি, এটা শুধু সিনেমার প্রচারণা নয়।’

রাঘব জুয়াল ও নীহারিকা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

প্রেম নাকি সিনেমার প্রচারণা

রাঘব ও নীহারিকাকে খুব শিগগির দেখা যাবে ‘ভাই তেরা স্টার হ্যায়’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন বিবেক বি আগারওয়াল। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, নিকি ওয়ালিয়া ও বিবান ভাটেনা, বরকা সিং প্রমুখ।  

অনেকের ধারণা, ছবির প্রচারণা শুরুর আগে দর্শকদের আগ্রহ তৈরি করতেই এমন পোস্ট দেওয়া হয়েছে। তবে রাঘব বা নীহারিকা—কেউই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে ছবিগুলো ব্যক্তিগত, নাকি প্রচারণার অংশ, তা এখনো স্পষ্ট নয়।আগেও ছিল গুঞ্জন

এর আগে রাঘব জুয়ালের সঙ্গে অভিনেত্রী শেহনাজ গিলের সম্পর্ক নিয়েও গুঞ্জন উঠেছিল। তবে সেই সময়ও দুজনের কেউই বিষয়টি নিশ্চিত করেননি।

দুজনের বর্তমান ব্যস্ততা

নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনয়ে সফলভাবে প্রতিষ্ঠা পেয়েছেন রাঘব জুয়াল। বিশেষ করে ‘কিল’ ছবিতে খলচরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। পরে আরিয়ান খানের ‘দ্য ব্যা...স অব বলিউড’ সিরিজের অভিনয় করেছেন। সামনে তাঁকে দেখা যাবে দক্ষিণি তারকা নানির সঙ্গে, ‘দ্য প্যারাডাইজ’ সিনেমায়।

অন্যদিকে নীহারিকা ভারতের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের একজন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর হাস্যরসাত্মক ভিডিও ব্যাপক জনপ্রিয়। গত বছর ‘পেরুসু’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। সূত্র: প্রথম আলো

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি