ইতিহাসের চতুর্থ বৃহত্তম
ভাগ্যবানের জয়ের অপেক্ষায় ১.৭ বিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট
আবু সাবেত: এ বছর ভালোদের তালিকায় থাকা কারও জন্য বড়দিনের আগের দিন সান্তা দিতে পারেন চূড়ান্ত ক্রিসমাস উপহার ১.৭ বিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট। পাওয়ারবল-এর তথ্যমতে, বর্তমান জ্যাকপটটি ইতিহাসের চতুর্থ বৃহত্তম এবং টানা ৪৬টি ড্রতে কোনো বিজয়ী না পাওয়ায় এটি এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ জ্যাকপট।
এর আগে, সেপ্টেম্বরে মিসৌরি ও টেক্সাসে বিক্রি হওয়া দুটি টিকিট ১.৭৮৭ বিলিয়ন ডলার জিতে নেয় যা যুক্তরাষ্ট্রের লটারি ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম পুরস্কার।
আজকের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রাত ১০টা ৫৯ মিনিটে (ইস্টার্ন টাইম)। যদি এবারও কেউ না জেতে, পরবর্তী ড্র হবে শনিবার, ২৭ ডিসেম্বর।
পাওয়ারবল জ্যাকপট জয়ের সম্ভাবনা ২৯ কোটিরও বেশি মধ্যে ১টি। মিসৌরি ও টেক্সাসে বিক্রি হওয়া দুটি টিকিট আগেই বিশাল ১.৮ বিলিয়ন ডলারের জ্যাকপট জিতেছিল।
ডেভিডসন কলেজের গণিত ও কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক টিম চার্টিয়ার এই সম্ভাবনাকে তুলনা করেছেন নয় বছরের একটি সময়সীমার মধ্যে একটি নির্দিষ্ট সেকেন্ড বেছে নেওয়া, তারপর সেই সেকেন্ডটি ঠিকভাবে অনুমান করার চেষ্টা করার সঙ্গে। তিনি এবিসি নিউজকে বলেন, বেশি টিকিট কিনলে জয়ের সম্ভাবনা বাড়ে কিন্তু খুব সামান্য।

চার্টিয়ারের ভাষায়, আপনি যদি ১০০টি টিকিট কেনেন, তবে সত্যিই আপনার জয়ের সম্ভাবনা ১০০ গুণ বাড়ে। তবে তিনি যোগ করে বলেন, নয় বছরের একটি সময়সীমায় সেই এক সেকেন্ড অনুমান করার জন্য ১০০টি অনুমান থাকার মতোই তবু সেটি খুব বেশি সম্ভাবনাময় নয়।
জ্যাকপট জিতলে বিজয়ীদের সামনে দুটি বিকল্প থাকে এককালীন নগদ ৭৮১.৩ মিলিয়ন ডলার, অথবা বার্ষিক কিস্তিতে পুরো অর্থ (অ্যানুইটি)। উভয় অঙ্কই কর-পূর্ব।
জ্যাকপট জিততে খেলোয়াড়দের ২ ডলারের পাওয়ারবল টিকিট কিনে ১ থেকে ৬৯ এর মধ্যে ৫টি সাদা সংখ্যা এবং ১ থেকে ২৬ এর মধ্যে ১টি লাল পাওয়ারবল সংখ্যা বেছে নিতে হয়। পাঁচটি সাদা সংখ্যা যেকোনো ক্রমে এবং লাল পাওয়ারবল সব মিললে জ্যাকপট জেতা যায়। কেউ জিততে না পারা পর্যন্ত পুরস্কারের অঙ্ক বাড়তেই থাকে। ড্রটি পাওয়ারবল ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।
সর্বকালের শীর্ষ ১০ পাওয়ারবল জ্যাকপট ও বিজয়ী রাজ্য
২.০৪ বিলিয়ন ডলার ৭ নভেম্বর ২০২২ ক্যালিফোর্নিয়া, ১.৭৮৭ বিলিয়ন ৬ সেপ্টেম্বর ২০২৫ মিসৌরি ও টেক্সাস, ১.৭৬৫ বিলিয়ন ১১ অক্টোবর ২০২৩ ক্যালিফোর্নিয়া, ১.৭ বিলিয়ন – (বর্তমান আনুমানিক জ্যাকপট), ১.৫৮৬ বিলিয়ন ১৩ জানুয়ারি ২০১৬ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেনেসি, ১.৩২৬ বিলিয়ন ৬ এপ্রিল ২০২৪ ওরেগন, ১.০৮ বিলিয়ন ১৯ জুলাই ২০২৩ ক্যালিফোর্নিয়া, ৮৪২.৪ মিলিয়ন ১ জানুয়ারি ২০২৪ মিশিগান, ৭৬৮.৫ মিলিয়ন ২৭ মার্চ ২০১৯ উইসকনসিন এবং ৭৫৮.৭ মিলিয়ন ২৩ আগস্ট ২০১৭ ম্যাসাচুসেটস।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি