৪ মে ২০২৬

উভকামী এই নায়িকাকে মেনে নেয়নি পরিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উভকামী এই নায়িকাকে মেনে নেয়নি পরিবার

বিনোদন ডেস্ক : সমকাম এখনও ভারতীয় সমাজে অনেক ক্ষেত্রেই স্বীকৃত নয়। আইনি স্বীকৃতি থাকলেও মানসিক ভাবে মেনে নিতে পারেন না অনেকেই। মার্কিন মুলুকও এ ক্ষেত্রে খুব আলাদা জায়গায় নেই। নিজের জীবনে সেই সত্যিটা বুঝেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

‘অ্যাকোয়াম্যান’ খ্যাত অভিনেত্রী অ্যাম্বার উভকামী। সেই সত্যি বাড়িতে জানার পর নাকি কেঁদে ফেলেছিলেন তাঁর বাবা-মা। সদ্য এ কথা প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি।

‘‘টেক্সাসে আমার বাড়ি। ধর্মীয় আবহে বড় হয়েছি। যখন প্রথম বাড়িতে বললাম, এক মহিলাকে ভালবাসি তখন কেঁদে ফেলেছিলেন বাবা-মা। পরে পুরুষের প্রতিও সমান টান অনুভব করেছি। আমার এই সত্তা মেনে নিতে পারেননি ওঁরা’’ শেয়ার করেছেন অ্যাম্বার।

তবে পরিস্থিতি পরে বদলে .যায়। অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পর বিশেষত অভিনয়ের জন্য পুরস্কৃত হওয়ার পর মেয়েকে মেনে নিয়েছিলেন অ্যাম্বারের বাবা-মা। ‘‘ওই ঘটনার পাঁচ বছর পর অ্যাওয়ার্ড পেয়েছিলাম। বাবা-মা গিয়েছিল অনুষ্ঠানে। আমার জার্নি দেখে ওদের দৃষ্টিভঙ্গি বা ধারণা অনেক বদলে গিয়েছিল’’ বলেছেন অ্যাম্বার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি