ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করে সাময়িকভাবে বরখাস্ত হওয়া তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
আজ বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মোল্লা শওকাত হোসেন বাবুল নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর ঊর্মি শুধু অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। এতে তিনি রাষ্ট্রদ্রোহীর অপরাধ করেছেন।
বাদীপক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, বাদীর আবেদন আদালত গ্রহণ করেছেন। আদালত মামলটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে পাঠাবেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি