৫ মে ২০২৬

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করি: ব্রিটিশ হাইকমিশনার এলিশন ব্লেইক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করি: ব্রিটিশ হাইকমিশনার এলিশন ব্লেইক

বাংলাপ্রেস ডেস্ক: ব্রিটিশ হাইকমিশনার এলিশন ব্লেইক বলেছেন, একটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য। কিন্তু কিছু কিছু জায়গায় সংঘর্ষ হওয়ার কারণে এ পরিবেশ নষ্ট হচ্ছে। যা নিন্দনীয়।

বৃহস্পতিবার দুপুরে সিলেটে আওয়ামী লীগের প্রার্থী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।

ভোটের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করতে দুপুরে সিলেটে আসেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক। বিমানবন্দরে থেকে সরাসরি সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. একে আবদুল মোমেনের বাসায় যান তিনি।

এলিশন ব্লেইক আবদুল মোমেনের সঙ্গে আধাঘণ্টা বৈঠক করেন। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই তিনি সিলেটের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করতে এখানে এসেছেন। এ সময় এলিসন ব্লেইক বলেন যুক্তরাজ্য এ দেশে একটি গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে। যদিও কিছু স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা নিন্দনীয়।

আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে আলোচনা শেষে তিনি বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদীরের বাসায় যান। যেখানে গিয়ে তিনি দীর্ঘক্ষণ আলোচনা করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি