৫ মে ২০২৬

উৎসবমুখর পরিবেশে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উৎসবমুখর পরিবেশে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বাংলাপ্রেস ডেস্ক: নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আজ (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন।

ইতিমধ্যে বিএফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিএফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর পর ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

নির্বাচন উপলক্ষে পুলিশ মোতায়েন করে এফডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু ভোটার, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্টদের এফডিসির গেট দিয়ে ঢুকতে দেয়া হচ্ছে।

ভোটাররা এফডিসির গেটে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে প্রবেশ করছেন। বিশেষ পরিচয়পত্র নিয়ে সাংবাদিকরা ভেতরে প্রবেশ করছেন।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা পদক্ষেপ নেয়া দরকার আমরা নিয়েছি। আশা করছি উৎসবমুখর পরিবেশে শিল্পীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে আসবেন।’

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪৪৯ জন, যা গত নির্বাচনে ভোটার সংখ্যার চেয়ে ১৮১ জন কম।

গত ৩০ সেপ্টেম্বর শিল্পী সমিতির কার্যালয়ের বোর্ডে ভোটারদের এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে এবারের নির্বাচন কমিশন।

প্রসঙ্গত ২০১৯-২১ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সহসভাপতির দুটি পদে লড়াই করবেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহসাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা।

সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রতর বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন।

দফতর ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন ও ডন।

কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ ছাড়া আর কেউ দাঁড়াননি। অর্থাৎ সুব্রত, জ্যাকি, আলমগীর ও ফরহাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১ পদের জন্য ১৪ প্রার্থী হলেন- অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি