৮ মে ২০২৬

উৎসব মুখর পরিবেশে বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
উৎসব মুখর পরিবেশে বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

কাজী এহসান আহম্মেদ ,বশেমুরবিপ্রবি থেকে : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনকের পূণ্যভূমি গোপালগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আড়ম্বরপূর্ণভাবে পালন।

১৭ মার্চ এ জাতির পিতার নামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, ফেস্টুন ও বড় বেলুন উড়ানো, ১০০ পাউন্ডের কেক কাটা প্রভৃতি।

মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । পরে বিকাল সাড়ে চারটায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহজাহানের নেতৃত্বে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ নুরউদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক , শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

রাত ৮ টা ১০ মিনিটে ক্যাম্পাসে একশত পাউন্ডের কেক কাটার মাধ্যমে মুজিব শতবর্ষ পালন করা হয়। পাশাপাশি সন্ধ্যা থেকে ক্যাম্পাসে বড় বেলুন ও ফানুস ওড়ানোর আয়োজন করা হয় ।

এছাড়াও মুজিব শতবর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন সাইনবোর্ডে মুজিব শতবর্ষের লোগো স্থাপন, মুজিব তোরণ নির্মাণ , একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং হলগুলোতে আলোকসজ্জা, উল্লেখ্য মুজিব বর্ষের প্রথম দিন থেকেই জন্মদিনের দিনক্ষণ গণনার জন্য ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি