৭ মে ২০২৬

উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতীয় সরকার ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন স্বদেশে পাঠিয়ে দেয়া হয়। সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে ওঠে এসেছে এমন তথ্য। জরিপে প্রশ্ন করা হয়— বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী? জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ জানান, শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। তবে, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে শেখ হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ। অপরদিকে, পুরো ভারতের ২১ দশমিক ১ শতাংশ চান, শেখ হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক। এছাড়া, পুরো ভারতের আরও ২৯ শতাংশ মানুষ চান শেখ হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান তাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। অপরদিকে, উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। প্রসঙ্গত, প্রসঙ্গত, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ‍মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতের রাজধানী দিল্লিতে যান তিনি। এরপর থেকে হাসিনা সেখানেই অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত দিতে  বাংলাদেশের পক্ষ থেকে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি