৫ মে ২০২৬

উত্তরায় বিএনপির ব‍্যতিক্রমী মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৫ পিএম
উত্তরায় বিএনপির ব‍্যতিক্রমী মিছিল

বাংলাপ্রেস ডেস্ক:   রাজধানীর উত্তরায় একটি ব‍্যতিক্রমী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামার পাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশন হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে শেষ হয়।

 

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘Change yourself to change Bangladesh’ ব‍্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব‍্যবহার করা হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি।

শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকাড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায় ১০ কিলোমিটার ব‍্যাপি মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি