৮ মে ২০২৬

উত্তর কোরিয়ায় নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন নো কিয়ং চোল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
উত্তর কোরিয়ায় নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন নো কিয়ং চোল
বাংলাপ্রেস ডেস্ক: উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নো কিয়ং চোলকে নিয়োগ দেওয়া হয়েছে। জেনারেল কাং সান নামের স্থলাভিষিক্ত হলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আজ বুধবার এই তথ্য জানিয়েছে। দুই দিনব্যাপী ১৪তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির (এসপিএ) ১১তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭-৮ অক্টোবর এই অধিবেশন অনুষ্ঠিত হয়। কেসিএনএ জানায়, একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নো কিয়ং নাম ঘোষণা করা হয়। তিনি কাং সান নামের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে এই রদবদলের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ২০১৮ সালে সিঙ্গাপুর ও ২০১৯ সালে ভিয়েতনাম সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এসব সফরে কিমের সঙ্গী ছিলেন নো কিয়ং চোল। আশঙ্কা করা হচ্ছিল, উত্তর কোরিয়া চলতি সপ্তাহে এক বৈঠকে ১৯৯১ সালে সই করা যুগান্তকারী আন্তকোরীয় চুক্তি বাতিল করতে পারে। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রুরাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করতে পারেন কিম জং-উন। তবে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক থেকে এমন কোনো ঘোষণা আসেনি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি