৮ আগস্ট ২০২৬

উত্তপ্ত দিল্লি, বন্ধ ইন্টারনেট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:৫১ পিএম
উত্তপ্ত দিল্লি, বন্ধ ইন্টারনেট

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানী নয়াদিল্লিতে। নিষেধাজ্ঞা অমান্য করে নিরাপত্তা ব্যারিকেড পেরিয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

সোমবার (২০ জুলাই) এই কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ অংশ নেন। মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দেয় সিজেপি।

সকাল থেকেই মধ্য দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে এগোতে চাইলে পথে বসানো একাধিক নিরাপত্তা ব্যারিকেড অপসারণের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

উত্তেজনা বাড়তে থাকলে ককরোচ জনতা পার্টি সমর্থকদের উদ্দেশে জরুরি বার্তা প্রকাশ করে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় দলটি জানায়, বিভিন্ন স্থানে বাধার মুখে পড়লেও যেন কেউ সহিংসতায় না জড়ান। শান্তি ও ভালোবাসার পথেই আন্দোলনের লক্ষ্য অর্জন সম্ভব বলেও উল্লেখ করা হয়।

এর আগে রোববার (১৯ জুলাই) দিল্লি পুলিশ ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচির অনুমতি বাতিল করে। একই সঙ্গে পুরো এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় দিল্লি পুলিশ জানায়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া রাজধানীর অন্য কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশের অনুমতি নেই। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে সব নাগরিককে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানায় দিল্লি পুলিশ। সূ্ত্র: এনডিটিভি

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি