উস্কানি বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি জাতিসংঘ প্রধানের আহ্বান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস উস্কানি বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপির।
মহাসচিব গুতেরেসের মুখপাত্র ফারহান হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুতেরেস যেকোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে পিয়ংইয়ং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। যা জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপের কাছে গিয়ে পড়ে। চলতি মাসে এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় বড় অস্ত্রের পরীক্ষা। উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এই পরীক্ষার ফলে দেশটির পারমাণবিক হামলার সক্ষমতা বেড়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের পানি ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি