১৮ জুন ২০২৬

উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সৌদি আরব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৫১ বিকাল
উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সৌদি আরব

বাংলাপ্রেস ডেস্ক: উরুগুয়ের জালে বল পাঠিয়েই প্রথমার্ধ শেষ করলো সৌদি আরব। ম্যাচের ৪১তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আল আমরি।

কর্নার থেকে ভেসে আসা বলে প্রথমে শক্তিশালী হেড করেছিলেন হাসান আল তামবাকতি। তবে সেই বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তার হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি আল–আমরি। কাছ থেকে বল জালে জড়িয়ে উল্লাসে মাতান সৌদি সমর্থকদের।

গোলটি উরুগুয়ের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলেরই মাশুল। ম্যাচজুড়ে বলের দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়তে হয়েছে দক্ষিণ আমেরিকার দলটিকে।

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে পয়েন্ট বাগিয়ে নেয়ার মিশনে নেমেছে দুই দল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিলো সৌদি।

মাঠে নামার আগেই সৌদি কোচ বলেছিলেন, আর্জেন্টিনার মতো করেই এবার তারা উরুগুয়েকে হারাতে চান। সৌদির খেলার প্রথমার্ধে অন্তত সেই আভাষই পাওয়া গেলো।

বিশ্বকাপের গ্রুপ এইচের লড়াই জমে উঠেছে। স্পেনকে রুখে দিয়ে ১ পয়েন্ট তুলে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছে উরুগুয়ে। শীর্ষে থাকার লড়াইয়ে দুদলই চাচ্ছে এগিয়ে থাকতে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি