৬ মে ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন ধুনটে নৌকা প্রতিকের ভোট প্রার্থনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উপজেলা পরিষদ নির্বাচন ধুনটে নৌকা প্রতিকের ভোট প্রার্থনা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনটে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে আওয়ালী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করছেন। রোববার দিনব্যাপী ধুনট বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

এছাড়াও ধুনট বাজারের চারমাথা এলাকায় ভোটারদের উদ্দেশ্যে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন। এসময় অন্যান্যর বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশিকুর রশিদ হেলাল, যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি