৬ মে ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন : ধুনটে বিএনপি নেত্রীর স্বতন্ত্র প্রার্থী !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উপজেলা পরিষদ নির্বাচন : ধুনটে বিএনপি নেত্রীর স্বতন্ত্র প্রার্থী !

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা মহিলা দলের সভাপতি এড. খায়রুন নাহার।

সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার নিকট থেকে এড. খায়রুন নাহারের পক্ষে তার স্বামী শহিদুল ইসলাম এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৮ মার্চ ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল অনুযায়ী ১৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই- বাছাই ও ২৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন (সোমবার) মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি