উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় ভোট হবে আগামী ৮ মে। আর এজন্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোয়নপত্র দাখিল করতে হবে। অন্য কোন উপায়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ধাপে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের অপেক্ষা না করে এর আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
হজযাত্রীদের সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির, আশ্বাস রাষ্ট্রদূতে
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চারজনকেই শ্বাসরোধে হত্যা, পচনে মরদেহ কালচে হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি