উপজেলা নির্বাচনে না আসলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে : সেতুমন্ত্রী কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না আসলে জাতীয় নির্বাচনের মতো সেই ভুলের খেসারত দিতে হবে বিএনপিকে।
আজ সোমবার বিকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে কাঙ্গালী ভোজ শেষে গণমাধ্যম কর্মিদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল, এর বাহিরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ২৮ তারিখে তারা যেভাবে পালিয়ে গেছে, আবারো ওই রকম কিছু করতে গেলে পালাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশে আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমূখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি