২৬ জুন ২০২৬

উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:৫২ পিএম
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক:  দেশের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ ড্যাশবোর্ড চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই ধরনের ড্যাশবোর্ড সংশ্লিষ্ট মন্ত্রীদের কার্যালয়েও থাকবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে দি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটবিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, প্রতিটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিদিন ড্যাশবোর্ডে হালনাগাদ থাকবে। এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের গতি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। অর্থমন্ত্রীর ভাষায়, নির্ধারিত সময়ের মধ্যে যদি অন্তত ৮০ শতাংশ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা যায়, তবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বাজেটের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সরকার অর্থনীতির গণতন্ত্রায়ণের দিকে গুরুত্ব দিচ্ছে, যাতে দেশের সব শ্রেণির মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পায়। তিনি দাবি করেন, অতীতে একটি নির্দিষ্ট গোষ্ঠী অর্থনৈতিক সুবিধার বড় অংশ ভোগ করলেও বর্তমান সরকার সেই পৃষ্ঠপোষকতানির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।

আলোচনা সভায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বলেন, আগামী অর্থবছরের জন্য সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইতিবাচক হলেও বাস্তবে তা অর্জন কঠিন হতে পারে। তাঁর মতে, উচ্চ কর ও ঋণের সুদের কারণে বেসরকারি খাতে বিনিয়োগের গতি কমে যেতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় নীতি সুদহার কমানোর পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রস্তাবিত বাজেট, বিনিয়োগ, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনায় দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করা হয়।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি