৪ মে ২০২৬

উন্নত চিকিৎসা বঞ্চিত হলে খালেদা জিয়ার জীবনের ঝুঁকি বাড়বে : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
উন্নত চিকিৎসা বঞ্চিত হলে খালেদা জিয়ার জীবনের ঝুঁকি বাড়বে : ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: উন্নত চিকিৎসা না পেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার (খালেদা জিয়া) পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কিন্তু সরকার সেই আবেদনে সাড়া না দিয়ে ভিত্তিহীন অজুহাত দাঁড় করিয়েছে। রোববার রাতে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার বিষয়ে সরকারের এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করে দেয়ার নজির আছে। সরকার নজির সৃষ্টি করেছে অসংখ্য। রাজনৈতিক কারণে তিনবারের প্রধানমন্ত্রীর অবদান অস্বীকার করা যায় না। তিনি একজন রাজনৈতিক নেতা। তিন তিনবারের প্রধানমন্ত্রী। এদেশে তার অবদান অস্বীকার করার নয়। কিন্তু তার চিকিৎসার জন্য আইনের দোয়াই দিয়ে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্দী জীবনযাপন করছেন। বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার ক্ষেত্রে দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার পরিবার আবেদন করেছে। পরিবার সিদ্ধান্ত নিবে তারা কী করবেন। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে লড়াই করায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার সুচিকিৎসার জন্য তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছিল। করোনাভাইরাস মহামারীর কারণে সাজা স্থগিত করে বাসায় রাখা হয়েছে। কিন্তু তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। সরকার তার (খালেদা জিয়া) বিষয়ে খুব বেশি আন্তরিক নয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি