উম্মে কুলসুম চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালী প্রতিনিধি: চট্রগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সাথী।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট এস,এস প্রাথমিক বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিনি সম্মাননা গ্রহণ করবেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উম্মে কুলসুম সাথী বলেন, স্বীকৃতী কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমার সহকর্মীদের কৃতজ্ঞতা তারা আমাকে সবসময় আন্তরিক সহযোগিতা ও প্রেরণা দিয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.টি.এম এহসানুল হক চৌধুরী বলেন, এই প্রথম শ্রেষ্ঠ গুণী শিক্ষক ক্যাটাগরিতে শিক্ষকদের পুরস্কিৃত করার প্রচলন চালু করা হয়। প্রথমবারেই শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন সাথী। শিক্ষা ও নৈতিকতা প্রসারে এই সম্মাননা তার শিক্ষা জীবনে আরও সফলতা বয়ে আনবে বলে আশা করছি।
উল্লেখ্য, ২০১৯-২০২২ সালে কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন উম্মে কুলসুম সাথী। এরপর ২০২৪ সালে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি