৪ মে ২০২৬

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, আটকে দিল শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
উল্টো পথে মন্ত্রীর গাড়ি, আটকে দিল শিক্ষার্থীরা

বাংলাপ্রেস অনলাইন: বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আটকা পড়লেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সড়কে আইন লঙ্ঘন করে উল্টো পথে যাওয়ার সময় বুধবার দুপুরে শাহবাগের কাছে আটকে পড়েন প্রবীণ এই রাজনীতিক।

অর্থ এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সচিবালয় থেকে বাড়িতে ফেরার পথে পৌনে ২টার দিকে শাহবাগ থেকে বাংলামোটরের দিকে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি। অন্যদিকে দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে গত কয়েক দিনের মতো এদিনও সেখানে অবস্থান নিয়ে ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন গাড়ির লাইসেন্স পরীক্ষা করে না পেলে গাড়ি আটকে দিচ্ছিল এবং চাবি নিয়ে যাচ্ছিল। এই সময় উল্টোপথে মন্ত্রীর পতাকাশোভিত গাড়ি দেখে তা আটকে দেয় শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বুধবার বাংলামোটর এলাকায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি উল্টোপথে গেলে তা আটকে দেয় শিক্ষার্থীরা। সঙ্গে থাকা পুলিশ কর্মকর্তারা গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা স্লোগান তোলে- আইন সবার জন্য সমান।

ঊনসত্তরের ছাত্রনেতা ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল গাড়ি থেকে নেমে আন্দোলনরত শিক্ষার্থীদের কথা বলার চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা দুই শিক্ষার্থীর মৃত্যুর জন্য দোষিদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে- 'উই ওয়ান্ট জাস্টিস'। মন্ত্রীর দেহরক্ষী ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দেখা যায় শিক্ষার্থীদের বার বার অনুরোধ করতে, কিন্তু শিক্ষার্থীরা ‘আইন সবার জন্য সমান’ স্লোগান দিতে দিতে গাড়ির সামনে বসে পড়ে। তখন তোফায়েল ও তার নিরাপত্তায় থাকা পুলিশ গাড়ি ঘুরিয়ে শাহবাগের দিকে ফিরে যায়।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি