উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত ৮
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল পোনে চারটার দিকে মাটিকোড়া গ্রামের মাঠে চারা তোলার কাজ করার সময় বজ্রপাতে একই পরিবারের পাঁচজনসহ মোট আটজন নিহত হয়েছেন৷
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহতরা হলেন উপজেলার শিবপুরের একই পরিবারের আফসার আলী (৬০), শমসের আলী (৬৫), মোকা মিয়া (৫০), মোননাফ আলী (২৫), শাহিন মিয়া (২৭) ৷ এছাড়াও মাটিকোড়া গ্রামের শাহ আলম (৪২), আ. কুদ্দুস (৬০) ও রিতু খাতুন (১৪)৷
উপজেলার পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, শিবপুরের একই পরিবারের নিহতরা মাঠে কাজে ব্যস্ত ছিলেন ৷ ঘটনার সময় বৃষ্টি নামলে নিহতরা পাশের একটি শ্যালো ঘরে ছিলেন ৷
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি