৫ মে ২০২৬

উলিপুরে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উলিপুরে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

চন্দন কুমার সরকার, উলিপুর (কুড়িগ্রাম) থেকে : কুড়িগ্রামের উলিপুরে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সাজেদুর রহমান দুলু নামের এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (০৪ জানুয়ারী) সকালে পুলিশ উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারায় মধুপুর গ্রামের ক্যানেলের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করেন। রহস্যজনক এ হত্যাকান্ড নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র সাজেদুর রহমান দুলু (৫০) বৃহস্পতিবার (০৩ জানুয়ারী) রাতে পরিবারের সকলের সাথে খাবার খাওয়ার সময় তার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন কল আসে। ফোন কল পেয়ে দুলু দ্রুত খাওয়া শেষ করে পরিবারের কাউকে কিছু না বলে বাহিরে চলে যায়। এরপর রাতে দুলু বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুজিঁ করতে থাকে এবং তার ফোনটি বন্ধ পান। পরদিন শুক্রবার (০৪ জানুয়ারী) সকালে এলাকাবাসী ওই ইউনিয়নের বাকারায় মধুপুর গ্রামের ক্যানেলের (নালা) পাশে জনৈক আব্দুর রহমানের জমিতে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। মৃত দুলুর পুত্র কলেজ পড়–য়া আবু রায়হান (১৯) এ ব্যাপারে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় অভিযোগ করেছেন। রায়হান জানায়, তার পিতার গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

উলিপুর থানার ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি