৪ মে ২০২৬

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ পিএম
উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

কক্সবাজার প্রতিনিধি:   কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকায় রোববার ভোরে এক নৃশংস ঘটনা ঘটেছে। মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী লালা বিবি (৩০) সেহেরি খাচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধর্ষণ এবং হত্যা করেছে।

পরিবার ও স্থানীয়রা জানায়, পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে অবস্থিত ঘরে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে লালাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহতের শ্বশুরের বড় ভাই আবদুল আলম অভিযোগ করেন, ধর্ষণের পর শ্বাসরোধ ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের ধারণা, দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে।

উখিয়া থানার ওসি নুর আহম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একাধিক ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার ইফতারের পর জানাজা সম্পন্ন করে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রাত ১১টায় থানায় এজহার দিয়েছেন । আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি